ড্যাব কক্সবাজার শাখার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৫ পিএম
ড্যাব কক্সবাজার শাখার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কক্সবাজার শাখার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচী"  অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে ৭০০ জন বিভিন্ন জটিল রোগীকে চিকিৎসা সেবা দেয়া সহ ফ্রি ঔষধ সরবরাহ করা হয়। ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ডা: মো: সাদ্দাম হোসেনের সার্বিক সমন্বয়ে এতে প্রধান অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা: মো: মেহেদী হাসান। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে চিকিৎসা সেবা দেন। অন্যান্য চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ জাফর ইকবাল, ডাঃ নুর মোহাম্মদ, ডা: কাজী মোঃ শফিকুল নকীব, ডাঃ নবাব,  ডাঃ সাইফুল ইসলাম শুভ, ডাঃ রিজভী আহমেদ, ডাঃ সাজিদ, ডাঃ সেঁজুতি, ডাঃ রাব্বি, ডাঃ মুনতাসির, ডাঃ মাহমুদ, ডাঃ স্বপন, ডাঃ মেহেদী , ডাঃ ইয়াসির, ডাঃ জুনায়েদ, ডা: আসিফ, ডা: নুজহাত, ডাঃ হাসিব ও ডা: সাজিদ।

আপনার জেলার সংবাদ পড়তে