সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রধান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৯ পিএম
সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রধান

আমরা অনেক সময় আগুনের বিশেষণ খুঁজি। বলি আগুন শুধু পোড়ায় না আলোও দেয়। যদিও এটি চিরসত্য তবুও বলবো আগুন কোন কোন সময় একটি পরিবারকে নিঃস্ব করে দেয়,ধ্বস করে দেয়। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে ঘটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা । ওই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তিনটি পরিবারের সব কিছু। আগুন সবকিছু কেঁড়ে নিয়ে নিঃস্ব করে পরিবারগুলোকে। অসহায় হয়ে পড়া পরিবার তিনটির একদিকে যেমন মাথা গোজার ঠাঁই নেই অন্যপাশে নেই পেটে খাবার। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন। ৫ ফেব্রুয়ারি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবার এর মধ্যে প্রাথমিকভাবে তিনি শুকনা খাবার ও কম্বল সহায়তা দেন। এ সময় তিনি বলেন,অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। এটি হলে পরবর্তীতে আবারো তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে