কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত ব্যক্তির গুলিবর্ষণে শিশুসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/৪ (পুরাতন ব্লক ডি/৬) এলাকায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- হ্নীলা আলীখালী ক্যাম্পের নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) এবং নূরুল হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩)।
আহত বাংলাদেশিরা হলেন- হ্নীলা আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নূসরাত জাহান (১৮) এবং নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হ্নীলা আলীখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করা হচ্ছে বিষয়টি নিয়ে।