জাকসু ভিপি জিতু বিএনপিতে যোগ দিলেন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৪৭ পিএম
জাকসু ভিপি জিতু বিএনপিতে যোগ দিলেন
ছবি, সংগৃহিত

বিএনপিতে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু।

ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তিনি বিএনপিতে যোগ দেন।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই।

জাকসু ভিপি জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমি আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব ইনশাআল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে