নিরাপত্তায় যমুনার ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৪ পিএম
নিরাপত্তায় যমুনার ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক বার্তায় আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বিজিবি।

এদিকে, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অন্তত ১০ মিনিট অবস্থানের পর তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড জলকামানের সামনে টিকতে না পেলে ১০ মিনিটের মাথায় ছত্রভঙ্গ হয়ে পড়ে সরকারি কর্মচারীরা।

এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে