ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় শুক্রবার বিকালে গুলিবিদ্ধ হন তিনি।
ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।
তথ্যসূত্রে জানা গেছে, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষের সময় জাবেরসহ ইনকিলাব মঞ্চের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাত রয়েছে। সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডিতে থেকে জানানো হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’
শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, ‘আপাতত কোন জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসবো।’