পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জনের মৃত্যুর খবর দিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। এ ছাড়া অন্তত ১০১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মাজারের মূল গেটে এক সুইসাইড বম্বার বিস্ফোরণ ঘটায়। ওই হামলাকারীকে প্রবেশ পথেই থামিয়ে দিয়েছিলেন নিরাপত্তা রক্ষীরা। যেখানে অন্যরা প্রার্থনা করছিলেন, সেখানে তাঁকে যেতে দেওয়া হচ্ছিল না। এর পরে সে প্রবেশ পথেই এই বিস্ফোরণ ঘটনায়।
যেখানে অন্যরা প্রার্থনা করছিলেন, সেখানে তাঁকে যেতে দেওয়া হচ্ছিল না। এর পরে সে প্রবেশ পথেই এই বিস্ফোরণ ঘটনায়। এই বিস্ফোরণের তীব্রতা অত্যন্ত বেশি ছিল। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। শহরজুড়ে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। আহতদের অনেকেই বর্তমানে পাকিস্তান ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে এই বিস্ফোরণ হয়।
হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন তথ্য পাওয়া যায়নি, তবে মৃতের সংখ্যা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
দুই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীকে মসজিদের ফটকে থামানো হয়েছিল। এরপরই সে বোমার বিস্ফোরণ ঘটায়। তারা গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দেন
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসেই পাকিস্তানের একটি জেলা আদালতের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনাতেও ১২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন কমপক্ষে ৩০ জন। সেই ঘটনার তিন মাসের মধ্যে ফের বিস্ফোরণ সেই দেশে। কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে, তা স্পষ্ট নয়।