সু-দীর্ঘ ২৩বছর পর আগমন হয়েছিল, ২০০৩ সালের ডিসেম্বরে একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর তার এই আগমনকে শুধু একটি রাজনৈতিক সফর হিসেবেই দেখছেন না ঠাকুরগাঁওবাসী। বরং এটি তাদের কাছে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা থেকে মুক্তির প্রত্যাশা কামনা করেছেন।
২৩বছর পর ঠাকুরগাঁওয়ে আসছেন বিএনপির চেম্যারম্যান তারেক রহমান। তার এই বহুল প্রত্যাশিত আগমন ঘিরে উপজেলাগুলোতে হচ্ছে শভেচ্ছা মিছিল জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল উদ্দীপনা এ দলীয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) আসবেন তারেক রহমান। জনসভা ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।
দাবির শেষ নেই স্থানীয়দের স্বাধীনতার পর থেকে একের পর এক সরকার এসেছে, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে তবুও ঠাকুরগাঁও থেকে গেছে পিছিয়ে। জেলায় নেই কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক মেডিকেল কলেজ কিংবা বড় শিল্পকারখানা। ফলে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ গড়ে উঠেনি এএলাকায়।
এ প্রসঙ্গে উপজেলা সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন- তারেক রহমানের আগমন ঘিরে জেলা ও উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী। এজন্য পীরগঞ্জ,রাণীশংকৈল,হরিপুর বালিয়াডাঙ্গী উপজেলায় কয়েকদিন ধরে আমাদের নেতা কর্মিরা শুভেচ্ছা মিছিল ও গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।