নির্বাচন ঘিরে ১১-১২ তারিখ সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৯ এএম
নির্বাচন ঘিরে ১১-১২ তারিখ সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ
ছবি, সংগৃহিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যবসায়ী সমিতি। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানানো হয়।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) দেশে কার্যরত সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে। 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশে সরকারি ছুটি ঘোষণা করায় ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে