৭ লাখ ৬৬ হাজার প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:০২ পিএম
৭ লাখ ৬৬ হাজার প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট

প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ পোস্টাল ব্যালট। এক বিজ্ঞপ্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর গন্তব্যের দেশে পৌঁছেছে পোস্টাল ব্যালট। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ ভোটার ভোটদান সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার কর্তৃক ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে ভোটারদের নিকট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোটার। ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট। ৮৩ হাজার ৯৪২ টি ব্যালট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা

আপনার জেলার সংবাদ পড়তে