বিএনপি নেতাকর্মীদের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
| আপডেট: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩০ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩০ পিএম
বিএনপি নেতাকর্মীদের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুর্নিদিষ্ট কোন অভিযোগ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে করেছে বিএনপি। ৭ ফেব্রুয়ারী শনিবার দুপুরে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে প্রধান এজেন্ট আসাদুজ্জামান বাবলু হয়রানির অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন তিনি। তিনি বলেন, প্রতিপক্ষ প্রার্থী মিথ্যা অভিযোগ দেয়া সহ নেতাকর্মীদের নানা ভাবে হয়রানি করছে এছাড়া তদন্ত ছাড়াই মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কয়েকজনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে।  আসাদুজ্জামান বাবলু আরও বলেন, গ্রামে গ্রামে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের বাঁশের লাঠি কেটে রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা চলছে। বিএনপির অভিযোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।  তিনি আরো বলেন, জামায়াতে ইসলামির কর্মীরা আচরণবিধি লঙ্ঘণ করে প্লাস্টিক দিয়ে দাঁড়িপাল্লা তৈরি টাঙ্গিয়েছে সে বিষয়ে প্রশাসন নিশ্চুপ রয়েছে। তাছাড়া নির্বাচনী কার্যালয়ের পাশে বোমা সদৃশ্য বস্তু রেখে ভয়ভীতি দেখানো হচ্ছে। সুষ্ট সুন্দর নির্বাচনের জন্য প্রশাসন নিরপেক্ষ ভুমিকা পালন করবে তিনি প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সভাপতি রেজাউল হক এবং বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টোসহ নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে