ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে গিয়েছিল একটি দল: তারেক রহমান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৯ পিএম
ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে গিয়েছিল একটি দল: তারেক রহমান

'আপনাদের ভোটের অধিকার ডাকাতি করে নিয়ে গিয়েছিল একটি দল। আবারও সুযোগ এসেছে আপনাদের ভোটাধিকারের। বিএনপি সরকার গঠন করলে আমরা বাংলাদেশের প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলী কার্ড দিয়ে স্বাবলম্বী করে দিবো। কৃষক ভাইদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করবো।  ৭ ফেব্রুয়ারী নীলফামারী বড় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরোও বলেন, নীলফামারীসহ উত্তরবঙ্গের মানুষের একটা প্রাণের দাবী আছে, বিএনপি সরকার গঠন করলে, উত্তরবঙ্গের মানুষের সেই প্রাণের দাবী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এছাড়াও উত্তরা ইপিজেড সম্প্রসারিত করা হবে। ১৯৭১ সালে আমরা যেভাবে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি, ঠিক সেভাবেই ২০২৪ সালেও স্বৈরাচারী বিদায়ের যুদ্ধে অংশ নিয়েছিলাম। সামনে লক্ষ্য ও উদ্দেশ্য একটাই বিএনপি সরকার গঠন করলে, বাংলাদেশের সকল ধর্মের মানুষের জন্য কাজ করবে। আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের রাজনীতি।  জেলা বিএনপি'র আহবায়ক মীর সেলিম ফারুক এঁর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনে বিএনপির শরিক দল জমিয়াতে উলামায়ে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নীলফামারী-২ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী ও নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর সরকারসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে