ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনে ৬ ভ্যানগাড়ি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৪ পিএম
ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনে ৬ ভ্যানগাড়ি আটক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের হালচাটি লেবারমোড় এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৬টি ভ্যানগাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ ফেব্রুয়ারি  সকালে বিজিবির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নকশী ক্যাম্পের কমান্ডার মাসুদুর রহমান। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সময় ভ্যানগাড়িগুলো আটক করা হয়। পরে আটককৃত বালুসহ ভ্যানগাড়িগুলো ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকের নিকট হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশ ও নদী সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।