৫ ঘন্টা ধরে সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ

কমলগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩১ পিএম
কমলগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৫ ঘন্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভানুগাছ- শ্রীমঙ্গল রেল স্টেশনের মাঝামাঝি কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।  জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২ টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হোক ছিড়ে যায়। এতে করে দীর্ঘ ৫ ঘন্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিশেষ করে সিলেট-চট্টগ্রাম ও সিলেট- ঢাকা গামী যাত্রীরা চরম  দূর্ভোগে পড়েন।  ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। তবে আবার হোক ছিড়ে গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে