তোমার শুধুই রঙ পাল্টেছে
দৃশ্যত একবিন্দু চরিত্র পাল্টায়নি,
ফ্যাসিবাদ আমলে জন্ম নিয়েছ বলেই
ভুলতে পারনি পুরনো দিনের স্মৃতিময় শিক্ষা।
সংস্কারের নামতা পড়তে পড়তে ক্লান্ত স্কুল
ছত্রিশ জুলাই যে চেতনার জন্ম দিয়েছিলো
সংস্কারের আড়ালে তার নির্বাক মৃত্যু,
না গোসল, না জানাজা হলো তার।
নীরবেই কবরের মহাযাত্রী হয়ে-
চলে গেলো একাকী অন্তর্লোকে।