নির্বাচনী রিপোর্টিংয়ে ফ্যাক্ট চেকিং

ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ক কর্মশালা

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) :
| আপডেট: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৬ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৬ পিএম
ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ক কর্মশালা

নির্বাচনী রিপোর্টিং ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ক দিনব্যাপী কর্মশালা ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। কর্মশালায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা (প্রসঙ্গ নির্বাচন), নির্বাচন রিপোর্ট ও সাংবাদিকদের করনণীয়, নির্বাচনকালীন সময়ে যৌথবাহিনীর দায়িত্ব ও সাংবাদিকদের করণীয়, ফ্যাক্ট চেকিংয়ে তথ্য ছবি ও ভিডিও যাচাই, নির্বাচনী ব্রিফিং, নির্বাচনকালীন দায়িত্বে কমিশনের নির্দেশনা ও গণমাধ্যমের করণীয়, মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ ও মোকাবিলায় করণীয়, ভূয়া তথ্য, অপতথ্য, ভূয়া সংবাদ, গুজব, প্রোপাগান্ডা মোকাবিলায় করণীয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচনী ব্যবস্থায় গণমাধ্যমের দায়িত্ব কর্তব্য বিষয়ে বিভিন্ন বিষয়ে আলাদা সেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান।  ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মো: মিজানুর রহমান, মেজর মহেববুল্লাহ সাদী এসপিজি, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মুতাসিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাবরিনা মেহরিন রাহা প্রমূখ। দিনব্যাপী কর্মশালা শেষে আলোচকদের ত্রিশাল প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে