নির্বাচিত হতে পারলে

তালাকে পৌরসভা ও পাটকেলঘাটাকে উপজেলা করা হবে: হাবিবুল ইসলাম

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) :
| আপডেট: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০০ পিএম | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০০ পিএম
তালাকে পৌরসভা ও পাটকেলঘাটাকে উপজেলা করা হবে: হাবিবুল ইসলাম

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠে  তালা উপজেলা  বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় ফুটবল  মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার জনপ্রিয়তার কারণেই বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়েছে। এখনও আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। তালা ও কলারোয়ার মানুষ আমাকে বেছে নিয়েছে, তার প্রমাণ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণই দেবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্ন আয়ের পরিবারে নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা প্রদান করা হবে। তালাকে পৌর সভা ও পাটকেলঘাটাকে উপজেলায় রুপান্তরিত করা হবে। আমি সকল সম্প্রদায়ের লোককে নিরাপত্তার চাদরে ঢেকে দিব তবু কাউকে হয়রানি  করতে দেব না। যারা কিছু কিছু জায়গায় অপ্রিতিকর ঘটনা ঘটিয়েছে তার জন্য আপনাদের কাছে মাফ চাচ্ছি, আপনারা আমাকে মাফ করে দিয়েছেন তো  জনসভায় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের   সভাপতিত্বে এবং অধ্যাপক মোশারফ হোসেনের   সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক  রহমতুল্লাহ পলাশ,  যুগ্ম সম্পাদক আবুল হাসান হাদি, কলারোয়া উপজেলা নেতা  রইচ উদ্দীন, ইউপি চেয়ার ম্যান এম মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান  মহব্বত সরদার,  গোলাম মোস্তফা, জাতীয় পাটির নেতা এস এম আলাউদ্দিন, অধ্যাপক শফিকুল ইসলাম, ব্যবসায়ী গোবিন্দ সাধু, রাশিদুল হক রাজু, কেশব সাধু  হিন্দু নেতা নারায়ণ মজুমদার সহ  অন্যান্য নেতৃবৃন্দ।