অনেকে ধানের শীষের মিছিল নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবে শাপলা কলিতে: হাসনাত

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৫ পিএম
অনেকে ধানের শীষের মিছিল নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবে শাপলা কলিতে: হাসনাত
ছবি:এফএনএস

জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দলের প্রধান মুখে ‘হ্যা’ ভোটের কথা বলছেন। তবে তার কর্মীরা ‘না’ এর পক্ষে প্রচার করছেন। তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। নামসর্বস্ব পর্যবেক্ষক যোগাড় করে ভোট কারচুপি করার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র বানচাল করতে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

যশোরে দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভায় আজ তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হাসনাত বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আপনারা দেশের গর্বিত পুলিশ হন, আমরা আপনাদের নিরাপত্তা দেবো।

এনসিপির যশোরের প্রধান সমন্বয়ক নুরুজ্জামানের সভাপতিত্বে পথসভায় হাসনাত আরও বলেন, ‘অনেকে ধানের শীষের মিছিল নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লা বা শাপলা কলিতে। তাই তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।’

সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে