দৌলতপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪১ পিএম
দৌলতপুরে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপ নগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার দিনব্যাপী ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ফিলিপ নগর ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে  আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য, বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ নির্বাচনী পথসভা ও গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, সাবেক সেক্রেটারি শহীদ সরকার মঙ্গল, উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃরুহুল কুদ্দুস, মোঃ জুলফিকার আলী ভুট্টো, সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল,ইসলাম, মোঃ আকবার আলী,অধ্যক্ষ রেজাউল করিম, মোঃ মাহবুবুর রহমান, মোঃমনি লসকর, মোঃ  মিঠু শেখ, মোঃ বাবলুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।প্রধান  অতিথির বক্তব্যে পৃথক পৃথক নির্বাচনী গণ সংযোগ ও পথসভায় বিএনপি মনোযোগ ধানের শীষের পদপ্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন নির্বাচিত হলে এলাকার মাদক, সন্ত্রাস, দুর্নীতি নির্মূল করা হবে। বেকারদের কর্মসংস্থান সহ রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে