১৫৭ নেত্রকোণা-১ সংসদীয় আসনটি ভারতীয় সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত দুর্গাপুর-কলমাকান্দা দুটি উপজেলা নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১(দুর্গাপুর-কলমাকান্দা)আসনে ৬প্রার্থী তাদের নিজনিজ অবস্থান থেকে শেষ পর্যায়ের নির্বাচনী প্রচারণা পুরোদমে চালিয়ে যাচ্ছে। তন্মধ্যে জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রার্থী কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তার নেতা-কর্মীগনকে সাথে নিয়ে সিডিউল অনুযায়ী দুটি উপজেলায় সদর, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় নির্গুম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ১১দলীয় জোটের খেলাফত মজলিস এর রিকসা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী তারাও বসে নেই, তাদের মতোকরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)কাস্তে প্রতীক মীর আলকাছ উদ্দিন,জাতীয় পার্টি(জাপা) লাঙ্গল প্রতীক আনোয়ার হোসেন খান শান্ত, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক মুহাম্মদ আব্দুল মান্নান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)তারা প্রতীক ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন তারাও কমবেশী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। এই আসনে প্রচার প্রচারণায় প্রতিদ্বন্ধী প্রার্থী বা কর্মী সমর্থকগনের মাঝে কোনরুপ বাধা বিপত্তি বা দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেনি তবে কোন কোন প্রার্থীর পক্ষে আচরণ বিধি ভঙ্গের ছোট খাটো অভিযোগ থাকলেও তা প্রশাসনিক হস্তক্ষেপে সমাধা করা সম্ভব হয়েছে। সাধারণ ভোটাররা বলছেন এই আসনে ধানের শীষের অবস্থান ভালো, দ্বিতীয় পর্যায়ে থাকতে পারে ১১দলীয় জোটের খেলাফত মজলিস এর রিকসা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী। অন্যসব প্রার্থীগনের অবস্থান অনেকটা ব্যবধান থাকবে, তবে দেখাযাক ১২ তারিখে কার পক্ষে বিজয় বার্তা আসে। এই আসনে(দুর্গাপুর-কলমাকান্দা)উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৫৬হাজার ১শ ৮২ জন,তন্মধ্যে পুরুষ-২লক্ষ ৩১ হাজার ৭শ ৫১, নারী-২ লক্ষ ২৪ হাজার ৪শ ২৭ এবং তৃতীয় লিঙ্গ রয়েছে ৪ জন। ভোটকেন্দ্র মোট ১২৪ টি।