ভালুকায় গৃহবধূকে জবাই করে হত্যা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৩৮ পিএম
ভালুকায় গৃহবধূকে জবাই করে হত্যা

৭ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় নিজ বসতঘরে রাহিমা আক্তার নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করেছে। জিঞ্জাসাবাদের জন্য নিহত রহিমার মেয়ে সুমাইয়া আক্তার (১৭) কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত রাহিমা ওই এলাকার লেপতোষক ব্যবসায়ী বিল্লাল হোসেন স্ত্রী। এলাকাবাসী জানায়,রহিমা আক্তারের স্বামী ব্যবসায়ী স্বামী বিল্লাল হোসেন দেরী করে বাসায় ফিরে। তাই ঘরের দরজা খোলা রেখে পাশের রুমে মেয়ে সুমাইয়া ও ছেলে রাহাত এবং সে তার নিজের রুমে ঘুমাতে যায়। রাত ১১টার দিকে বাসায় চিৎকার ও কান্নাকাটির শুনে এলাকাবাসী আগাইয়া আসে। এসে দেখে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় গৃহবধূর গলাকাটা লাশ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রহিমাকে হত্যা করে। জিজ্ঞাসাবাদের জন্য সুমাইয়া আক্তার (১৭) কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে হত্যাকান্ডের মুটিভ এখন পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে