গতকাল (শনিবার) রাত ৯ টায় হাটফুলবাড়িতে এক অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোকছেদুল আলম, সাধারণ সম্পাদক রবিউল আলম খাজা, পৌর শাখার মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও ১২টি ইউনিয়ন সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এই সময় তারা তারেক রহমানের ৩১ দফার প্রতি সংহতিও প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। এ সময় কাজী রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বরন করেন।