বড়াইগ্রামে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

এফএনএস (আপন; বড়াইগ্রাম, নাটোর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:২৫ পিএম
বড়াইগ্রামে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার বাটরা-কুন্ডুপাড়া ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করে। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মোঃ মাহাদি হাসান ও কৃষক প্রতিনিধি মোছাঃ বিউটি খাতুন বক্তব্য রাখেন। প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির কৌশল, সহজ শর্তে কৃষিঋণ সুবিধা, বাজার ব্যবস্থাপনা, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনের ব্যাপারে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষককে কেন্দ্র করেই আমাদের সব পরিকল্পনা। কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা ও ফলন বৃদ্ধিতে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প কাজ করছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এ প্রকল্প কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আপনার জেলার সংবাদ পড়তে