কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৬ পিএম
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা প্রস্তুতকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘ঐঊঅঞ অঞঋ ঝঁন-চৎড়লবপঃ চৎড়ঢ়ড়ংধষ ডৎরঃরহম (চযধংব-২)’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিগত হিট প্রজেক্টের ফলাফল নিয়ে পর্যালোচনা করে আইকিউএসির সাথে আলোচনা করে আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে তা এই প্রশিক্ষণের মাধ্যমে অনেকটাই অর্জিত হবে, যার মাধ্যমে আমাদের সহকর্মীরা প্রতিযোগিতার মাধ্যমে ভালো ফলাফল নিয়ে আসবে। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে আপনাদের জিজ্ঞাসাগুলো রিসোর্স পার্সনের নিকট থেকে জেনে নিয়ে ভালো গবেষণা প্রস্তাবনা জমা দিতে পারবেন বলে আশা করছি।’ আয়োজক আইকিউএসি এবং প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের  প্রফেসর ড. এম. জাকির সাদউল্লাহ খান। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষকণ কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা । আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন

আপনার জেলার সংবাদ পড়তে