আগামী ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার সদর রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে হাজার হাজার নেতা কর্মী উপজেলার ৪টি ইউনিয়ন থেকে পৃথক পৃথক নির্বাচনী মিছিল নিয়ে জনসভায় অংশ নেয়। নির্বাচনী এ জনসভায় জনতার ঢল নামে। উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে। তিনি বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এমপি নির্বাচিত হয়ে সুন্দরবন থেকে বনদস্যু, জলদস্যু দমন সহ সুন্দরবনের জেলেদের ও বাওয়ালিদের নিরবিঘ্নে কাজ করার ক্ষেত্র তৈরি করা হবে।শরণখোলা রেঞ্জে পর্যটন কেন্দ্র তৈরি করে বেকারদের কর্মসং-’ানের ব্যব-’া করা হবে। তিনি বলেন শরণখোলা থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখল ইত্যাদি দূর করার চেষ্টা করা হবে। আমি আপনাদের সুখে দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গিকার করলাম। এ সময বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী।অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা তালুকদার মধু, শহিদুল ইসলাম লিটন, অহিদুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মোল্লা ইব্রাহিম, সদস্য সচিব আল-আমিন খান, যুবদল নেতা আবুল হোসেন, শহিদুল ইসলাম সোহাগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রদল নেতা মামুন গাজী ও শামীম শিকদার প্রমুখ।