গাজীপুর ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেয়র মুজিবুর রহমান বলেছেন, আমরা নির্বাচিত হলে গাজীপুরে বন্ধ থাকা দুইশত কারখানা চালু করার ব্যবস্থা করব।
তিনি আজ কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকাস্থ মোয়াজ উদ্দিন টেক্সটাইল নামক কারখানায় নির্বাচনী প্রচারণায় গিয়ে শ্রমিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন ২ম কারখানা যদি চালু যদি চালু করতে পারি তাহলে আমাদের বিপুল সংখ্যক শ্রমিক ভাই বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন আপনাদের জন্য কল্যাণ ফান্ড তৈরি করা হয়েছে যেকোনো বিপদে এই কল্যাণ ফান্ড আপনাদের পাশে আছে। তিনি আরো বলেন নির্বাচন উপলক্ষে আপনারা দুইদিন ছুটি পেয়েছেন ভোট না দিয়ে কেউ বাড়ি চলে যাবেন না আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন এটা আমার অনুরোধ।