ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান সোহেলের দাড়িপাল্লার প্রতীকের পক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি)বিকেল পৌরসভার সিএমবি গোডাউন প্রাঙ্গণ থেকে সমাবেশ শেষে গণ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় জামায়াত মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ১২ তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় মার্কায় ভোট দিতে হবে।