শেরপুরে নির্বাচনের দায়িত্বে ৩ হাজার ৮৮৭ জন আনসার-ভিডিপি

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫০ পিএম
শেরপুরে নির্বাচনের দায়িত্বে ৩ হাজার ৮৮৭ জন আনসার-ভিডিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শেরপুরের বিভিন্ন কেন্দ্রে ৩ হাজার ৮৮৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহার। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের অষ্টমীতলা-’ আনসার ভিডিপি ক্যাম্পে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপমহাপরিচালক কামরুন নাহার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনসারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্য নানা নির্দেশনা প্রদান করা হয়। শেরপুর আনসার ভিডিপির ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ,আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ উপ-ি’ত ছিলেন

আপনার জেলার সংবাদ পড়তে