নীলফামারী পল্লী বিদ্যুতের জিএম ভোট চাওয়ায় সমালোচনার ঝড়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, ) :
| আপডেট: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০০ পিএম | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০০ পিএম
নীলফামারী পল্লী বিদ্যুতের জিএম ভোট চাওয়ায় সমালোচনার ঝড়

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেলারেল ম্যানেজার শেখ মনোয়ার মোর্শেদ নীলফামারী -২ আসনের ধানের শীষের প্রার্থী শাহরিন ইসলাম তুহিনের পক্ষে কর্মকর্তা-কর্মচারীতের কাছে ভোট চাওয়ায় সমালোচনার সৃস্টি হয়েছে। জানা গেছে সম্প্রতি নীলফামারী পল্লী বিদ্যুৎ সমতির আওতায় সদর উপজেলার ১৫টি ইউনিয়নে কর্মরত মাঠ পর্যায়ের সকল ইলেকট্রিশিয়ান ও কর্মচারীদের ডেকে এনে সমিতির মূল ফটকের সামনে একটি ধানের শীষের নির্বাচনী সমাবেশের আয়োজন করেন। সেই সমাবেশে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী  শাহরিন ইসলাম তুহিন। তুহিনের পাশে দাড়িয়ে  নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম শেখ মনোয়ার মোর্শেদও উপস্থিত কর্মচারীতের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়া এই সমাবেশে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার  মাইনুদ্দিনও উপস্থিত ছিলেন। এভাবে একজন উদ্ধর্তন কর্মকর্তা সরাসরি একটি দলের পক্ষে অবস্থান নেয়ায় নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জেনারেল ম্যানেজার সরাসরি একটি দলের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া মেনে নিতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীদের একটি পক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইলেকট্রিশিয়ান বলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা ভোট চাইতে আসতে পারে। আমরা তাদের কথা শুনব এতে আপত্তি নেই।  কিন্তু‘ সমিতির জেনারেল ম্যানেজার আমাদের ডেকে এনে  সমাবেশ করে একটি প্রার্থীর পক্ষে ভোট চাওয়া কোন ভাবেই কাম্য নয়। তিনি সরাসরি একটি দলের পক্ষে অবস্থান নিয়ে চাকরিবিধি লঙ্ঘন করেছেন। এ ব্যাপারে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেলারেল ম্যানেজার শেখ মনোয়ার মোর্শেদ বলেন, আমি কোন দলের পক্ষে প্রচারণা করিনি। একটি মহল আমার বিরুদ্দে মিথ্যা অপ্রচার চালাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে