মণিরামপুরে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৩ পিএম
মণিরামপুরে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া

মণিরামপুরে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ -এর আশু সুস্থতা কামনায় রোববার আসর বাদ ৫নং তাহেরপুর ওয়ার্ডের সাধারণ জনগণ দোয়া মাহফিলের আয়োজন করেন। মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলটি পরিচালনা করেন মণিরামপুর ক্যাডেট স্কিম কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান কবির। পৌরসভার ৫নং তাহেরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সকলের প্রিয় নেতা মফিজুর রহমানের আশু সুস্থতা ও দীর্ঘায়ু এবং রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিন কুমার বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান, মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম এনামুল হক, শিক্ষক মুজিবুর রহমান, শাহজাহান আলী, জি এম ফারুক আলম, ঠিকাদার সিদ্দিকুর রহমান, তাহেরপুর আকুঞ্জী মসজিদের মুহতামিম আক্তারুজ্জামান এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাজী ইমরান সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। মফিজুর রহমান মফিজের জ্যেষ্ঠ পুত্র মাসুদ পারভেজ রুবেল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল প কঠিন রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রোববার তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ঢাকায় সহযোগী অধ্যাপক ডা. আব্দুল মোমেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে