ভদ্রায় লোহার রড-হাতুড়ি নিয়ে তাণ্ডব প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস রাজশাহী: | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম
ভদ্রায় লোহার রড-হাতুড়ি নিয়ে তাণ্ডব প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা ধীন ভদ্রা এলাকায় প্রকাশ্য দিবালোকে ব্যবসায় রফিকুল ইসলামের ওপর সংঘটিত পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশকওে সংবাদ সম্মেলন করেছেন তার বোন মোসা: বিলকিস আক্তার। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও আগাম সতর্ক বার্তা উপেক্ষার ফলেই এই নির্মম হত্যাচেষ্টার ঘটনা সংঘটিত হয়েছে।রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর অনুরাগক মিউনিটি সেন্টাওে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিলকিস আক্তার। বিলকিস আক্তার বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধের জেওে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ভাইকে নিয়মিত হুম কিদিয়ে আসছিল। একাধিক বার নিরাপত্তাহীনতার বিষয়টি থানাকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরই ধারা বাহিকতায় গত ১ জানুয়ারি সকাল ১১টার সময় ভদ্রা ভাংরিপট্টি সেরিকলচার মসজিদ গেটের বিপরীতে রফিকুল ইসলামের পাইকারি লোহার দোকানের সামনে তাকে টার্গেট কওে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, দোকান থেকে টেনে বেরকওে রফিকুল ইসলামকে লোহাররড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে তার মাথা ফেটে যায় এবং হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরু তর জখম হয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার কওে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে নাম উল্লেখ করে অভিযুক্ত হিসেবে মনিরুল ইসলাম শরিফ (২৫), স্বাধীন, শরিফুল ইসলাম সফি, মোসা: মনি, মোসা: নিশা খাতুনসহ অজ্ঞাতআরও ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। বক্তার দাবি, প্রকাশ্য হত্যাচেষ্টার মতো ভয়াবহ অপরাধঘটিয়ে ও অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বিলকিস আর ও জানান, এই ঘটনার আগেই ২০২৫ সালের ৫ জুলাই তার ভাইকে অপহরণের আশঙ্কায় চন্দ্রীমা থানায় একটি জিডি করা হয়ে ছিল, যাপরবর্তীতে এমজিআর মামলা হিসেবে নথি ভুক্ত হয়। কিন্তু সংশ্লিষ্টদেও গাফিলতি ও উদাসীনতায় সেই সতর্কবার্তা উপেক্ষিত থাকে। তার ভাষায়, প্রশাসনের এই ব্যর্থতাই শেষ পর্যন্ত সরাসরি হত্যা চেষ্টাররূপনিয়েছে। সংবাদ সম্মেলনে তিনি, অবিলম্বে সকল অভিযুক্তকে গ্রেপ্তার, ঘটনারসুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিজানান। একই সঙ্গে রফিকুল ইসলাম ও তার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। প্রভাবশালী পরিচয়ের আড়ালে অপরাধীদেও রক্ষা করার সংস্কৃতিবন্ধের দাবি জানিয়ে বিলকিস আক্তার গণমাধ্যমের প্রতিআহ্বান জানান, যাতে কোনো চাপবা প্রভাব উপেক্ষাকরেসত্য ও বাস্তবতা জাতির সামনে তুলে ধরা হয়। তার ভাষায়, আজ একটি পরিবার আক্রান্ত হলে ও আগামীদিনে যে কেউ এই সন্ত্রাসের শিকার হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে