বিরলের ০৩ নং ধামইর ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) এর দিনব্যাপী ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। রবিবার উঠান বৈঠকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, বিশিষ্ট সমাজ সেবক মুন্না চৌধুরী, মাকদুম হেসেন চৌধুরী, মিম চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি মুফতী ফয়সাল রশীদি, পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত জেলা ম্যানেজার সত্যেন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি হায়দার আলী, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইসুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ সাংগঠনিক সম্পাদক সাহিরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ও ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক আব্দুস সামাদ পুলক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল নেতৃবৃদ বক্তব্য রাখেন। বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক (ধানের শীষ) ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রত্যেক ভোটারের নিকট ধানের শীষে ভোট কামনা করেন।