তানোরে নির্বাচনী পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন মজিবুর রহমান

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৬ পিএম
তানোরে নির্বাচনী পথসভায় দাঁড়িপাল্লায় ভোট চাইলেন মজিবুর রহমান

রাজশাহীর তানোর সদরে জামায়াতের আয়োজনে দাঁড়ি পাল্লা প্রতিকের নির্বাচনী গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ডাকবাংলো থেকে শুরু করে গোল্লা পাড়া বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে থানা মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। পথ সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী ১ তানোর গোদাগড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনিত দাঁড়ি পাল্লা প্রতিকের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। এসময় তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে সবাই দুর্নীতি করেছে। কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ক্ষমতায় গেলে দেশে কোন দুর্নীতি হবে না। ন্যায় বিচার ও এদেশের মানুষের উন্নয়ন তার দল কাজ কাজ করবে।  উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, জামায়াতের পশ্চিম জেলা সাবেক আমির আমিনুল ইসলাম প্রমুখ। এসময় তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান বিভিন্ন গ্রামে ও পাড়া মহল্লার বাড়ি বাড়ি এবং হাট বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে