বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আজ রোববার (৮ ফেবরুয়ারী) বিকেলে ৪টায় ১১ নং ওয়ার্ড সবজি পাড়ায় মহানগর মহিলা দলের ক্রিড়া সম্পাদিকা নাজরিন আক্তার বিথী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত। বিশেষ অতিথি ছিলেন,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সহধর্মিনী নাজিয়া পারভিন, রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সিফাত জেরিন তুলি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক লাভলী। এসময় আরোও উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সোনালী,শিউলী,বিন্তী,সুরাইয়া। উঠান বৈঠকে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।