ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৭ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির নতুন কমিটি গঠিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ঠিকাদারদের সংগঠন ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতি’র নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। সমিতির নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ঠিকাদার মকিতুল আহসান রঞ্জু, যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। সমিতির একটি সাম্প্রতিক ঘোষণাপত্র অনুসারে, নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শওকত আলী বাবু। এছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন নাজমুল হাসান প্যারাট, জাকির আহম্মেদ বাবু, মোঃ আব্দুল বারেক এবং আজিম উদ্দিন নয়ন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান লিটু।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন:

যুগ্ম সাধারণ সম্পাদক: রাশেদ আহমেদ

সহ-সাধারণ সম্পাদক: তাওহীদ মাহবুব রাশেদ

সাংগঠনিক সম্পাদক: মোঃ ইহসান মামদুদ

দপ্তর সম্পাদক: মতিউর রহমান মাসুম

প্রচার সম্পাদক: কামরুল ইসলাম খান রিয়াজ

সাংস্কৃতিক সম্পাদক: হানিফ খান নয়ন

কোষাধ্যক্ষ: কামরুজ্জামান  ভুঁইয়া রিপন

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম, মাহবুবুল আলম, খন্দকার মোঃ জালাল রিমু, গোলাম রাব্বানী ভূঁইয়া স্বপন এবং মনির হোসেন সহ অন্যান্যরা। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  অঞ্চল ভিত্তিক ১-১০ নতুন কমিটি প্রদান করা হবে। কমিটির সভাপতি মকিতুল আহসান রঞ্জু এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটু স্বাক্ষরিত এই ঘোষণা নগর ভবন, ঢাকা থেকে জারি করা হয়েছে। তারিখ হিসেবে ৭ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে। ঠিকাদার সমিতির এই নতুন কমিটি গঠনের ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজে ঠিকাদারদের স্বার্থ রক্ষা, সমন্বয় এবং সিটি কর্পোরেশনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। এই কমিটি গঠন ঢাকার নগর উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পগুলোতে ঠিকাদারদের ভূমিকাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

আপনার জেলার সংবাদ পড়তে