ফুলবাড়ীয়ায় ফুটবলের সমর্থনে গণমিছিল

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৪ পিএম
ফুলবাড়ীয়ায় ফুটবলের সমর্থনে গণমিছিল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানার ফুটবল প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় মিছিলটি ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন প্রয়াত সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমেদের পুত্র তানভীর আহমেদ রানা। এর আগে এ উপলক্ষে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলের মাধ্যমে আগমন করলে কানায় কানায় পরিপূর্ণ হয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমেদের সহধর্মিণী ও ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা। বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ীয়ার উন্নয়নের রুপকার সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমেদ সময়ের কারণে অনেক উন্নত কর্মকান্ড করতে পারেন নাই। তাই আগামী দিনে ফুলবাড়ীয়াকে সার্বিক দিক থেকে উন্নয়নের আওতায় আনা হবে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচন উপলক্ষে ফুটবল প্রতীকের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটি বিজয়ের গণজোয়ার। গণমিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমর্থকবৃন্দরা অংশ গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে