ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না: হাসনাত

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৫ পিএম
ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না: হাসনাত
ছবি, সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন, দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না, নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেব।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিতি হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে-তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, ভোটের আগের রাতে কনস্টেবলকে খাম পাঠাতে হতো। এবার যদি কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন, আপনারা পালানোর জায়গা পাবেন না।

আপনার জেলার সংবাদ পড়তে