তানোরে জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় মানুষের ঢল

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম
তানোরে জামায়াত প্রার্থীর নির্বাচনী পথসভায় মানুষের ঢল
রাজশাহীর তানোর সদরে জামায়াতের আয়োজনে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী গণমিছিল ও পথসভায় গণমানুষের উপচে পড়া ঢলে পরিণত হয়েছে। রোববার বিকেলে ডাকবাংলো মাঠ থেকে এক নির্বাচনী গণমিছিল বের করা হয়। পরে গোল্লাপাড়া বাজার প্রদক্ষিণ শেষে থানামোড়ে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-১ (তানোর-গোদাগড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তিনি আল্লাহর আইন প্রতিষ্ঠায় ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন। বক্তব্যে তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় এসেছে সবাই দূর্নীতি করেছে। কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। আমরা ক্ষমতায় গেলে দেশে হবে না কোন অনিয়ম-দূর্নীতি। ন্যায় বিচার ও এদেশের মানুষের উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করবে। উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডিএম আক্কাস আলী দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান ও জামায়াতের পশ্চিম জেলার সাবেক আমীর আমিনুল ইসলাম প্রমুখ। এতে তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এরআগে নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত আর সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান বিভিন্ন গ্রামে ও পাড়া মহল্লার বাড়ি বাড়ি এবং হাট-বাজারের দোকানপাটে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি ও তার নেতাকর্মী আর সমর্থকরা। 
আপনার জেলার সংবাদ পড়তে