সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৪ পিএম | প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১৪ পিএম
সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার, আটক ২

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফিরোজের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার এবং তার দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৩ টা ৩০ মিনিটের সময় সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা চৌধুরী পাড়ার একরাম চৌধুরী বাড়ীর আবুল হাসেম ও শাহাজাহান বেগমের বাড়ীর ছাদ হতে অস্ত্রসমূহ উদ্ধার করা হয়। আভিযানিক দল এসময় হাশেমের দুই সন্তান মোঃ মফিজুর রহমান (৩৫) ও জোবায়ের করিম (২৮)কে আটক করতে সক্ষম হলেও ফিরোজকে ধরা সম্ভব হয়নি। সাতকানিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের নিজ বাড়ির ছাদ থেকে ০১টি এলজি, ০২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ০২ টি ডিস্ট্রেস সিগনাল উদ্ধার করা হয়। এ সময় ০২ জন আসামি মোঃ মফিজুর রহমান (৩৫) ও জোবায়ের করিম (২৮) কে গ্রেফতার করে আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে