ন্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: জব্বার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৯ এএম
ন্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: জব্বার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে দুর্নীতি মুক্ত, ন্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনের নির্বাচন। তাই  ন্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে একমাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দাঁড়িপাল্লা। এজন্য সবাইকে ন্যায় প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি আহবান করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের সমর্থনে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে গণমিছিল শুরুর পূর্বে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর নুরুল আমিন। সেক্রেটারি সৈয়দ গুলজার আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক সোহরাব, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর রশিদ, সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, বরিশাল-৪ আসনের মিডিয়া সেলের আহবায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম, ফরিদ উদ্দিন, খলিলুর রহমান, মাস্টার ইয়াছিন হেলাল, বড়জালিয়া ইউনিয়নের আমীর মাওলানা হাবিবুল্লাহ, গুয়াবাড়িয়া ইউনিয়নের আমীর ইমরুল হাসান শিপু সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষে বিশাল নির্বাচনী গণমিছিল বের হয়ে হিজলা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুন্না বাজার সংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ের ব্রিজে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। একইদিন হিজলা উপজেলার হরিনাথপুর, মেমানিয়া, গুয়াবাড়িয়া, হিজলা গৌরবদী ও ধুলখোলা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিভিন্নস্থানে দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে