বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করা হবে: আজম চৌধুরী

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৮ এএম
বিএনপি ক্ষমতায় এলে সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করা হবে: আজম চৌধুরী

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী। এরই ধারাবাহিকতায় রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও আলীনগর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তাঁর বড় ভাই আজম চৌধুরী। গণসংযোগকালে আজম চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এলে জঙ্গল সলিমপুরবাসীর ভবিষ্যতে আর কোনো দুঃখ থাকবে না। এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সম্পূর্ণ নির্মূল করা হবে। তিনি আরও বলেন, অধ্যাপক আসলাম চৌধুরী ইতোমধ্যে চট্টগ্রাম-৪ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে ছিন্নমূল ও আলীনগরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালানো হচ্ছে।

আজম চৌধুরী জানান,

এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা পরিবর্তন ও নিরাপদ পরিবেশ চায়।

গণসংযোগে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন। তিনি তৃণমূল জনগণের উদ্দেশ্যে বলেন,

আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে আসলাম চৌধুরী আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে জঙ্গল সলিমপুরবাসীকে সঙ্গে নিয়ে এলাকার সকল সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।

এ সময় তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন মরহুম আলী আক্কাসের অবদান। মহিউদ্দিন বলেন,

মরহুম আলী আক্কাসের নেতৃত্বেই একসময় ছিন্নমূলবাসী সংগঠিত হয়েছিল। তার আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিল করেছি। ইনশাল্লাহ, তার স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কারাভোগের দীর্ঘ পথ পেরিয়েও মানুষের পাশে আসলাম চৌধুরী ধানের শীষের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী রাজনীতিতে একজন ত্যাগী, সংগ্রামী ও নির্যাতিত নেতার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি একটানা প্রায় সাড়ে আট বছরসহ বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে প্রায় এক যুগ কারাবরণ করেন। দীর্ঘ কারাভোগ, রাজনৈতিক নির্যাতন ও ব্যক্তিগত কষ্টের মধ্যেও তিনি কখনো সাধারণ মানুষের পাশ থেকে সরে যাননি। কারাগার থেকে মুক্তির পরপরই তিনি এলাকায় ফিরে মানুষের খোঁজখবর নেন এবং শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

নির্বাচনী জনসভায় জনতার ঢল

রবিবার বিকেলে সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলিং অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, আসলাম চৌধুরী একজন মজলুম ও কারা-নির্যাতিত নেতা। এত ত্যাগের পরও তিনি মানুষের পাশে দাঁড়ান। তার সততা ও মানবিকতা তাকে জনগণের আস্থার কেন্দ্রে পৌঁছে দিয়েছে। জনসভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আসলাম চৌধুরীর সহধর্মিণী জামিলা নাজনীন মাওলা। তিনি বলেন, কারাগারের দীর্ঘ সময় ও পারিবারিক কষ্ট সত্ত্বেও আসলাম চৌধুরী মানুষের জন্য রাজনীতি থেকে এক মুহূর্তও সরে যাননি। জনগণের ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি।

জনসভায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও নেতাকর্মীরা বলেন,

“দীর্ঘ কারাভোগের মধ্যেও তিনি আমাদের পাশে থেকেছেন। তিনিই প্রকৃত অর্থে জনগণের নেতা। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে চাই। গণসংযোগ ও জনসভায় করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আপনার জেলার সংবাদ পড়তে