মেলান্দহে ভাইয়ের হাতে ভাই খুন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর): | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৫ এএম
মেলান্দহে ভাইয়ের হাতে ভাই খুন

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই আলমের (৩০)’র ছুরিকাঘাতে বড় ভাই নূরনবী (৪৫) খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে, ৯ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে দেওলাবাড়ি গ্রামের (শেখ বাড়ি) দেবপাড়ায়। স্থানীয়রা জানিয়েছেন, সুরুজ্জামান ওরফে জামালের ছেলে নূরনবী ও নিহত আলমের মধ্যে জমি নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এ নিয়ে গ্রামবাসি কয়েকদফা দেনদরবার শেষে নিস্পত্তিও করে ছিলেন। তাতেও তাদের কলহ থামেনি। ঘটনার দিন সকালে কলহের একপর্যায়ে ছোট ভাই আলম (৩৫) ক্ষিপ্ত হয়ে বড় ভাই নূরনবীকের ছুরিকাঘাত করে। প্রতিবেশিরা আহতাবস্থায় নূরনবীকে দ্রুত মেলান্দহ হাসপাতালে নিলে কর্তব্যরত ডা. মৃত ঘোষণা করেন। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান-লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।