নির্বাচনের আর মাত্র ২ দিন বাকী। এরই মধ্যে বাজিতপুর-নিকলী আসনে ৮ জন প্রার্থী মাঠে রয়েছেন। এই দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৪ হাজারেরও বেশী। নারী ভোটার সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে কয়েক হাজার বেশী। বাজিতপুর-নিকলী সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল, হাঁস মার্কায় প্রতিকে তার কর্মী সমর্থকদের নিয়ে মাঠে রয়েছেন। গত শনিবার সন্ধ্যার দিকে বাজিতপুর ঐতিহাসিক ডাক বাংলার ময়দানে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে এক বিশাল জনসভা করেন। এই জনসভায় শেখ মুজিবুর রহমান ইকবাল এর বড় ভাই মার্কিন সিনেটর শেখ মুজাহিদুল ইসলাম বক্তব্য দিতে গিয়ে বলেন, “যদিও আমি আমার ছোট ভাইয়ের জন্য কিছু করতে পারব না। তবে আপনারা যদি আমার ছোট ভাইকে সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী করতে পারেন তাহলে আমি অনেক কিছু করতে পারব। গত ৪৬ বছর ধরে আমি বিদেশে রয়েছি এই সময়ে বাংলাদেশ অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু বাজিতপুর-নিকলী এখনও অনেক পিছিয়ে রয়েছে। তিনি আরও বলেন, বাজিতপুর-নিকলীর উন্নয়নের জন্য আপনারা যদি আমার ভাইকে সহযোগীতা করেন তাহলে আমিও আপনাদের পাশে সবসময় থাকব। দুই যুগের ও বেশী আমার ছোট ভাই আপনাদের সেবায় ছিল, ভবিষ্যতেও থাকবে। দলমত নির্বিশেষ আপনারা আমার ভাইকে বিজয়ী করেন তাহলেই আমি আপনাদের উন্নয়নের জন্য পাশে থাকব। আগামী ১২ই ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ের মালা পড়িয়ে অন্যায়কারীদের বিরুদ্ধে আপনারা তার পাশে দাড়াবেন বলে আশা করি। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন সিনেটর মুজাহিদুল ইসলাম বলেন, এখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সমস্যা আছে। কাউকে ছাড় দেব না। ইঞ্জিনিয়ারিং করতেও দেব না। আমেরিকার বড় রাজনীতিবিদরা আমাদের মতো লোকদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, সামনের দিনে সম্পর্ক আরও ভালো হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ জনসভায় অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল সহ , সহ স্থানীয় নেতাকর্মীরা।