বাজিতপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৪ এএম
বাজিতপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

গত রবিবার ৮ই ফেব্রুয়ারী, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহাসিক ডাক বাংলার ময়দানে কিশোরগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী জেলা জামাতের আমীর অধ্যাপক রমজান আলীর নির্বাচনী জনসভায় দাড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সমাবেশে বক্তা হিসেবে সাদিক কায়েম নতুন বাংলাদেশ বির্নিমানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জামাতের নেতৃত্বে একটি ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে। তিনি বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না এবং জুলাই প্রজন্মের রক্তের বিনিময়ে আসা এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে একজন সৎ এবং যোগ্য নেতাকে নির্বাচন করা আপনাদের একমাত্র দায়িত্ব।  আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামের নির্বাচনের প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একটি দুর্নীতি মুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য উপস্থিত সাধারণের প্রতি অনুরোধ জানান। সভার মূল আকর্ষণই ছিলেন সাদিক কায়েম। জুলাই বিপ্লবের অন্যতম অগ্র সৈনিক ও ডাকসু ভিপি সাদিক কায়েম মঞ্চে আসার পর জনতা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধান অতিথি বক্তব্যে বিএনপি দুর্নীতি, ঘুষ ও চাদাবাজির কথা শুনলে শয়তান ও মিটিমিটি হাসে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র-শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী মনোনীত  প্রার্থী রমজান আলী। তিনি বলেন, আমরা জুলুম ও অন্যায়ের দখল দারিত্বের রাজনীতি করিনা। তাও আমরা বিশ্বাস করিনা। আমাদের দল বিজয়ী হলে নিকলী বাজিতপুরকে একটি সমৃদ্ধ জনপদে রুপান্তর করবেন বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে