গণসংযোগকালে জেলা সিপিবির সভাপতি জাকির হোসেন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:৪২ পিএম
গণসংযোগকালে জেলা সিপিবির সভাপতি জাকির হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি  যুবনেতা, লেখক ও শিক্ষক নেতা কমরেড মো: জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গত ৭ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে  রঘুনাথপুর, ওয়াপদা ও বেপারীবাজারে গণসংযোগ করা হয়। কাস্তে মার্কার সংসদ সদস্য  প্রার্থী কমরেড মো: জাহাঙ্গীর হোসনের সাথে গণসংযোগকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) চাঁদপুর জেলা সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী বলেন, কমরেড জাহাঙ্গীর হোসেন চাঁদপুর -৩ আসনে একজন যোগ্য প্রার্থী। ন্যায়-নীতি প্রতিষ্ঠায় এবং প্রতিবাদের প্রতীক হিসেবে জাহাঙ্গীর হোসেনকে কাস্তে মার্কায় ভোট দিন। এ দেশের মানুষ সহজ-সরল। অধিকাংশ মানুষ রাজনীতির গভীরে বিশ্লেষণ করতে না পারায় অতীতে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছে।  এবারের নির্বাচনে মানুষ সে ভুল আর করবেনা। মানুষ আর প্রতারিত হতে চাইবেনা। তিনি আরও বলেন, '৭১ ছাড়া বাংলাদেশ হয় না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধ নিয়ে বাণিজ্য এবং ধর্ম নিয়ে বাণিজ্য এ টাইপের রাজনীতি অধুনালুপ্ত করাতে হবে।