সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে বিএনপি নির্বাচনী জনসভা সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। বিএনপি প্রার্থী কাজী ফিকুল ইসলাম বলেন,ফ্যামিলি কার্ড চালু করা হবে। এছাড়াও সারিয়াকান্দির প্রধান সমস্যা নদী ভাঙ্গন চিরতরে বিদায় করা হবে। রাস্তাঘাট স্কুল কলেজ উন্নয়ন করা হবে। বাঙালি - যমুনা নদীকে ড্রেজিং আওতায় এনে নদী কেন্দ্রিক শিল্প কলকারখানা,বন্দর গড়ে তোলা হবে। চরের মানুষের জীবন -জীবিকার মান বাড়াতে প্রকল্প নেয়া হবে। জনসভায় পুরুষের চাইতে মহিলা ভোটার ছিল লক্ষণীয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু,সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সহীদুন নবী সালাম, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, সাইবার দলের সম্পাদক জাফরুল সাদিক, মহিলা দলনেত্রী লাকি, রাজিয়া সুলতানা ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।