১১ বছর পর ভৈরব পৌর নিউমাকের্টের আহ্বাহক কমিটি গঠন করা হয়েছে। শেখ সৈকত হোসেন আহ্বাহক ও তানভীর আহম্মেদকে সদস্য সচিব করে ১৩ সদস্যের আহ্বাহক কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার পৌর নিউমার্কেটে এক জুরুরি সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মার্কেটের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন। সভায় পুরাতন কার্য নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। মার্কেট কমিটিকে গতিশীল করার লক্ষে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা ও মার্কেটের সার্বিক উন্নয়ন ও ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা ও পরিচালনার সুবিধার্ধে সভায় ১৩ সদস্যের আহ্বাহক কমিটি গঠন করা হয়। আহ্বাহক কমিটিতে সদস্যরা হচ্ছেন:- হাজী দেলোয়ার হোসেন, শাহ-আলম চিশতী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান কোহিনূর, আদিল উদ্দিন আহমেদ, জাকির হোসেন, ইমন মোল্লা, মোবারক হোসেন, তৌফিক আহমেদ ও সুঝন আহমেদ। আসন্ন রমজানে ক্রেতা সাধারণের কেনা কাটায় যেন কোন সমস্যা না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় এখন থেকে প্রতি রবিবার সহ ঈদ-উল-ফিতর পর্যন্ত প্রতি দিন সকাল ০৯ টা থেকে মার্কেট খোলা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। নিউ মার্কেটের নতুন আহ্বাহক কমিটির সদস্য সচিব ও চেম্বার অফ কমার্সের নির্বাচিত পরিচালক তানভীর আহমেদ জানান দীর্ঘদিনের নিউ মার্কেট ব্যবসায়ীদের দাবীর পরিপ্রেক্ষিতে পুরাতন কমিটি সর্বসম্মতি ক্রমে নির্বাহী সদস্যদেরকে নিয়ে আলোচনা করে বিলুপ্ত করা হয়েছে, আবার সর্বসম্মতি ক্রমে ১৩ সদস্যের আহ্বাহক কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন আমরা আহ্বাহক কমিটির মাধ্যমে নতুন কমিটি উপহার দিব এবং আমাদের কাছে ব্যবসায়িদের ও ক্রেতাদের প্রত্যাশা অনেক, সে মোতাবেক আমরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ক্রেতাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভৈরববাসীকে নিয়ে পরিচালনা করার চেষ্টা করিব।