চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে শহরের হাসান আলী স্কুল মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এসময় তিনি বলেন, ১৭ বছর চাঁদপুর বাসীর মনের আশা পূরণ হয়নি ।যে চাঁদপুর ধানের শীষের ঘাটি।বহুদিন পর সে সূযোগ এসেছে। আপনারা কি ধানের শীষের ইতিহাস জানেন।এই মার্কা মজলুম জননেতা মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন।আমাদের প্রিয় নেতা তারেক রহমান ১৭ বছর যারা মাঠে ছিলো তাদের হাতেই ধানের শীষ তুলে দিয়েছেন।আমাকে পাঠিয়েছেন এই ধানের শীষ মানিক সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য।
তিনি বলেন, যারা বিএনপির নামে গিবত করে বেড়াচ্ছে। আপনারা জানেন গিবত করা কত বড় অপরাধ।তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমাদের প্রিয় নবী ওকি কোন দিন জান্নাতের টিকেট বিক্রি করেছেন? তারা কত বড় ভন্ড কতবড় প্রতারক। একদিন জামায়াতে আমির পোস্ট দিলেন যেসব নারীরা কর্মক্ষেত্রে যায় তারা পতিতার মতো। পরে যখন সারাদেশ উত্তাল হয়ে উঠলো তখন বললেন আইডি হ্যাক হয়েছে।তাদের আরেকজন নেতাও নারীদের নিয়ে মন্তব্য করেছে । এটা হচ্ছে নারীদের নিয়ে জামায়াতের মনোভাব। আমার বিশ্বাস একজন নারীও জামায়াতে ভোট দিতে পারেনা।এদেশের মানুষ কি ৭১ ভুলে গেছে? দুটি কারণে মানুষ বিএনপিকে ভোট দিবে।বছরের পর বছর বিএনপিকে দেখে মানুষের বিএনপির প্রতি আস্থা তৈরী হয়েছে। মানুষ জানে বিএনপি কারো গোলামী করেনা।দ্বিতীয় কারন হলো জনগণ তারেক রহমানকে চিনে। তারেক রহমানও জানে ক্ষমতা নিলে একসময় ক্ষমতা ছাড়াতে হবে।যেদিন জনগণ তারেক রহমানকে চাইবনা।সেদিনই তারেক রহমান ক্ষমতা ছেড়ে দিবে। সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।এসময় তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তাহলে ১২ তারিখ সকালে সবাই ভোট কেন্দ্রে যাবেন।অনেকে অনেক পরিকল্পনা করছে।আপনারা কোন পরিকল্পনায় পা দিবেন না। যদি কাউ কোন অন্যায় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সাথে সাথে পুলিশকে জানাবেন।চাঁদপুরকে আমরা মাদক দূর্নীতি মুক্ত করবো। সুপ্রিয় পানির ব্যবস্থা করবো।আমরা সবাইকে নিয়ে চাঁদপুরের সকল সমস্যা সমাধান করবো।আপনারা ভোট গননার রেজাল্ট ছাড়া ঘরে পিরে যাবেন। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জমিয়তে ইসলাম জেলা শাখার সভাপতি মূফতি সিরাজুল ইসলাম, জেলা গনফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী। চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি মাহবুবুর আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, সদস্য মাহবুবুর রহমান শাহীন, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান,সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমউস সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝি,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। সাবেক মহিলা এমপি রাশেদা বেগম হীরা,সাবেক এমপি আলম খান, কেন্দ্রীয় নেতা এস এম কামাল উদ্দিন চৌধুরী,বিএনপি নেতা লিয়াকত হোসেন বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ সর্বস্তরের হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথী ফরিদ আহমেদ মানিকের স্ত্রী মুনিরা আহমেদ,একমাত্র সন্তান ফারিশা আহমেদ মানহা, ছোট ভাই শেখ রিয়াজউদ্দিন রানা।