অত্যন্ত আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) এবং ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বার্ষিক ক্রীড়া উৎসব-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (৯ ফেব্রুয়ারি) ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতায় এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল এবং ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউর রহমান সুমন। সভাপতিত্ব করেন এ কে এম মহসীন সভাপতি বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন। স্বাগত বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম সজল সাধারণ সম্পাদক বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন। পরিচালনায় এম খোকন সিকদার আহ্বায়ক ক্রীড়া উৎসব উদযাপন কমিটি বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন।
প্রতিযোগিতার ফলাফল:
উৎসবমুখর এই আয়োজনে বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা হলেন:
ম্যারাথন দৌড়: প্রথম মোবারক হোসেন, দ্বিতীয় গোলাম মোস্তাফা এবং তৃতীয় আব্দুর রাজ্জাক।
১০০ মিটার দৌড়: প্রথম সালাউদ্দিন শামীম, দ্বিতীয় মঞ্জুরুল করিম এবং তৃতীয় সুমিত সোহেল।
দাবা: প্রথম এম খোকন সিকদার, দ্বিতীয় রেহমান আসাদ এবং তৃতীয় আতিকুর রহমান জনি।
ক্যারাম (দ্বৈত): প্রথম এম খোকন সিকদার ও আব্দুল হালিম, দ্বিতীয় ইকবাল হাসান নান্টু ও সালাউদ্দিন শামীম এবং
তৃতীয় মেহেদী জামান ও রোহেত আলী রাজীব।
বল নিক্ষেপ: প্রথম বাবুল তালুকদার, দ্বিতীয় জীবন আমীর এবং তৃতীয় নূর হোসেন পিপুল।
বল কিক: প্রথম দীপা ঘোষ, দ্বিতীয় কাজী তাইফুরুল করিম এবং তৃতীয় খন্দকার আসাদ-উজ-জামান (সুমন)।
লুডু (নারী): প্রথম দীপা ঘোষ, দ্বিতীয় উম্মে সালমা লাভলী এবং তৃতীয় জেসমিন জুঁই।
অনুষ্ঠানে বিপিজেএ-র সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।