রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, ১২ ফেব্রুয়ারি বিএনপি নির্বাচিত হলে বাঘা-চারঘাটে একটি কৃষি বিশ^দ্যিালয় স্থাপন করা হবে। ১ লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। এরমধ্যে ৮০ ভাগ মহিলা থাকবে। প্রতিটি ইউনিয়নে একটি করে অ্যাম্বুলেন্স থাকবে। এলাকার মানুষ অসুস্থ্য হলে তা
ড়াতাড়ি তাদের হাসপাতালে নিয়ে বিনাম্যল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রতিটি পরিবারকে কৃষি ও ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। একটি হিমাগার এবং আম রপ্তানির ব্যবস্থা করা হবে। পদ্মা নদী ভাঙন বাঘা-চারঘাটের মানুষের জন্য একটি অভিশাপ। পূর্নাঙ্গ বাধ নির্মান করা হবে। পদ্মা নদীর ক্যানেলের উপর একটি ব্রিজ নির্মান করা হবে। ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজ আদায় করে আমার জন্য দোয়া করবেন। সকাল থেকে ফলাফল না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র থাকবেন। একদিন না খেলে কিছুই হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বাঘা মডেল হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন। বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। জনসভা শেষে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল উপজেলার প্রধান প্রধান ষড়ক পদক্ষিণ করা হয়।